Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপে ভারতের জয়ের হ্যাটট্রিক, অপরাজিত থাকার ধারা অব্যাহত   •   ৭.৮% GDP বৃদ্ধিতে ভারতের অর্থনীতির অগ্রগতি, মোদির নেতৃত্বের প্রশংসা অগ্নিমিত্রা পালের   •   নতুন সিলেবাস প্রকাশ্যে এনে মতামত চাইলেন দীপক বর্মন   •   বিদ্যাসাগরের সংস্কার আজও প্রাসঙ্গিক, শিক্ষিত ও মানবিক সমাজ গড়ার বার্তা শুভেন্দু অধিকারীর   •   জঙ্গলমহলে শিক্ষক দিবস উদযাপন, শিক্ষার পরিবেশ ফেরানোর আশ্বাস মন্ত্রী ক্ষুদিরাম টুডুর   •   প্রয়াত প্রবীণ বিজেপি নেত্রী আঙ্গুরবালা সাউ, বাসন্তীতে শোকের ছায়া

পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপে ভারতের জয়ের হ্যাটট্রিক, অপরাজিত থাকার ধারা অব্যাহত

06 Sep 2026
05:16 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়ে ২০২৬ মহিলা এশিয়া কাপে নিজেদের অপরাজিত থাকার ধারা বজায় রাখল ভারত। শনিবারের গ্রুপ ‘এ’-র ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় পেল হরমনপ্রীত কৌরের দল। 

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় স্পিনারদের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে তাদের ব্যাটিং লাইন-আপ। মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান—যা মহিলাদের টি-২০ আন্তর্জাতিকে তাদের সর্বনিম্ন স্কোর। শ্রী চরনী ও প্রেমা রাওয়াত তিনটি করে এবং দীপ্তি শর্মা দুটি উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংস ধসিয়ে দেন। 

জয়ের জন্য ৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কয়েকটি উইকেট হারালেও ভারত বেশি সময় নেয়নি। মাত্র ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৭ রান তুলে ম্যাচ জিতে নেয় তারা। অধিনায়ক হরমনপ্রীত কৌর ১৮ রানে অপরাজিত থাকেন। 

এই জয়ের ফলে ভারত গ্রুপ ‘এ’-তে শীর্ষস্থান আরও শক্ত করেছে এবং ইতিমধ্যেই সেমিফাইনালের জায়গা নিশ্চিত করেছে। 

ফলাফল: ভারত ৫৭/৩ (৮.৪ ওভার) — পাকিস্তান ৫৫ (১৮.১ ওভার), ভারত জয়ী ৭ উইকেটে। 

news home ads