নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: আগের সরকারের মতো কোনও সমস্যাই ধামাচাপা দেওয়া হবে না। সমস্যা সামনে এলে তা স্বীকার করে দ্রুত সমাধানের পথে হাঁটাই বর্তমান সরকারের লক্ষ্য—এমনই মন্তব্য করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
তিনি বলেন, ফারাক্কা বাঁধ থেকে শুরু করে ডেঙ্গু—প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়েই সরকার নজর রাখছে। কোথাও ডেঙ্গুর সংক্রমণ দেখা দিলে তা গোপন না করে মানুষের সামনে তুলে ধরা হবে এবং দ্রুত সংক্রমণ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অগ্নিমিত্রা পালের বক্তব্য, কোনও সমস্যাকে লুকিয়ে রাখা বা ধামাচাপা দেওয়া সমাধানের পথ নয়। বরং সমস্যাকে চিহ্নিত করে তা মানুষের সামনে স্বীকার করা এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়াই প্রশাসনের দায়িত্ব।
তাঁর কথায়, “সমস্যা লুকিয়ে নয়, সমস্যাকে স্বীকার করে তার সমাধান করাই আমাদের লক্ষ্য।” জনস্বাস্থ্য থেকে শুরু করে পরিকাঠামোগত সমস্যা—প্রতিটি ক্ষেত্রেই নজরদারি ও দ্রুত পদক্ষেপের উপর গুরুত্ব দেওয়ার বার্তা দেন তিনি।