Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
দুর্গাপুজো শুধু আড়ম্বরের নয়, ভক্তি ও নিষ্ঠার উৎসব: দিলীপ ঘোষ   •   নিউ টাউনে ২,০০০ বেডের আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির উদ্যোগ, ১,০০০ বেডে বিনামূল্যে চিকিৎসার পরিকল্পনা   •   NCPI-এর ২০ সাংসদের পদ খারিজের আর্জি, অভিষেকের মামলায় সুপ্রিম কোর্টের নোটিস   •   মুর্শিদাবাদে তৃণমূলে ভাঙনের দাবি, কংগ্রেসে শয়ে শয়ে যোগদানের কথা বললেন অধীর রঞ্জন চৌধুরী   •   সিপিআই(এম) নেতাদের গ্রেফতারের অভিযোগ, নিঃশর্ত মুক্তির দাবি   •   আসানসোলে জেলা প্রশাসনের সারপ্রাইজ মার্কেট ভিজিট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কড়া নজর

বারুইপুরের পৌর পরিচালিত বৃদ্ধাশ্রমে রান্নিকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

30 Jun 2026
07:54 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক-  বারুইপুরের কীর্তনখোলা এলাকায় পৌরসভা পরিচালিত হোমলেস বৃদ্ধাশ্রমকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃদ্ধাশ্রমের এক রান্নির অভিযোগ, তাঁকে মারধর করে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। এই ঘটনায় তিনি বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারীর দাবি, গত ১২ তারিখে হঠাৎ করেই স্বপন সাহা ও তাঁর কয়েকজন সহযোগী বৃদ্ধাশ্রমে এসে তাঁকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। এরপর তাঁকে গালাগালি, হেনস্তা এবং মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর তাঁকে বৃদ্ধাশ্রম থেকে বের করে দেওয়া হয় বলেও দাবি করেছেন তিনি।

ওই রান্নির আরও অভিযোগ, ঘটনার পর তিনি এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতা দত্তের কাছে বিষয়টি জানাতে গেলে, সেখানেও তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

সমস্ত ঘটনার পর তিনি বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে। অভিযুক্ত স্বপন সাহা, তাঁর সহযোগী এবং কাউন্সিলর মিতা দত্তের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্ব সহকারে প্রকাশ করা হবে।

Hashtags:

#Baruipur #OldAgeHome #BreakingNews #WestBengal #PoliceComplaint #Kirtankhola #BaruipurPolice #বাংলার_খবর #বারুইপুর #বৃদ্ধাশ্রম #অভিযোগ #তদন্ত

news home ads