Home বিনোদন বার্তা বিনোদন বার্তা ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম বিনোদন বার্তা
BREAKING NEWS
মহালয়া থেকেই পুজোর সূচনা, কলকাতায় একের পর এক উদ্বোধন: উৎসবের আবহে প্রশাসনের ভূমিকা ও বাংলার দুর্গোৎসবের নতুন তাৎপর্য   •   ৭০তম জেলা স্কুল সাঁতার নির্বাচন প্রতিযোগিতা ২০২৬, তরুণ সাঁতারুদের উদ্যম ও প্রতিভায় মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা   •   সুন্দরবন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬: যুব ও নারী শক্তির আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা, তারুণ্যের জয়গানে ফলতা বিধায়ক দেবাংশু পান্ডা   •   স্বাস্থ্য ভবনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালন, বাস্তব অভিজ্ঞতার কথা শোনার উপর বিশেষ গুরুত্ব   •   কলকাতায় মহালয়ার বিশেষ অনুষ্ঠান, দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আহ্বানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   স্বাদে আহ্লাদে প্রযোজিত ‘দূরত্ব’-এর পোস্টার লঞ্চ, উপস্থিত দোলন রায় ও দীপঙ্কর দে

ফের হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়, গ্রেফতারির আশঙ্কায় জরুরি শুনানির আবেদন

30 Jun 2026
06:35 AM


নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক-  ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee-র ঘনিষ্ঠ সহায়ক সুমিত রায়। গ্রেফতারির আশঙ্কায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের সালবনি থানায় দায়ের হওয়া একটি জমি দুর্নীতি ও জালিয়াতি মামলায় নাম জড়িয়েছে সুমিত রায়ের। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে জানা গিয়েছে। সেই পরিস্থিতিতেই আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন তিনি। 

সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে সুমিত রায়ের আইনজীবী জরুরি শুনানির আবেদন জানান। আদালত আবেদন গ্রহণ করলেও এখনও পর্যন্ত দ্রুত শুনানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে সূত্রের খবর। 

তদন্তকারী সংস্থার দাবি, সালবনি এলাকায় বেআইনি জমি দখল ও আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তে সুমিত রায়ের নাম উঠে এসেছে। এর আগে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতারের পর তদন্তে একাধিক আর্থিক লেনদেনের তথ্য সামনে আসে। সেই সূত্র ধরেই তদন্তকারীদের নজরে আসেন সুমিত রায়। 

উল্লেখ্য, কয়েকদিন আগেই সুমিত রায়কে খুঁজতে কলকাতার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেও তল্লাশি চালায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ দল। যদিও সেখানে তাঁকে পাওয়া যায়নি। 

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।